ইউক্রেনে তৃতীয় দফায় রাশিয়ার যুদ্ধবিরতি

ইউক্রেনে তৃতীয় দফায় রাশিয়ার যুদ্ধবিরতি
বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য তৃতীয় দফায় ইউক্রেনের বেশ কয়েকটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

মস্কো বলেছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল, চেহেরনিভ ও সুমি শহরে মানবিক করিডর খুলে দেওয়া হবে।

দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এর আগে মস্কো দুই দফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সেসব পুরোপুরি কার্যকর হয়নি।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে সুমি শহরের পাঁচ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রাশিয়ার সেনাদের ব্যাপক গোলাবর্ষণের কারণে চেহেরনিভ শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ ভেস্তে যায়।

বিবিসি বলছে, কিয়েভ ও আশপাশের এলাকায় বুধবার সকালে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরজুড়ে আবার বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এদিকে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা বনে, মাঠে, বেলাভূমিতে, সড়কে যুদ্ধ করব।’ সূত্র: বিবিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না