Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মার্চ বিকাল ৫টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

উল্লেখ্য, আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার