গ্ল্যাক্সো স্মিথক্লাইনের প্রথম প্রান্তিক প্রকাশ

গ্ল্যাক্সো স্মিথক্লাইনের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে গ্ল্যাক্সো স্মিথক্লাইন শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৪ টাকা ৯৭ পয়সা। আগের প্রান্তিকে ইপিএস হয়েছিল ১১ টাকা ৬ পয়সা। আর কন্টিনিউয়িং অপারেশন হিসেবে ইপিএস হয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর ছিল ১৫ টাকা ৭৭ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭১ পয়সা। আগের বছর একই সময়ে তা ২৮ টাকা ২৯ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৭ টাকা ১২ পয়সা। গত বছরের ৩১ মার্চে এনএভিপিএস ছিল ১১৫ টাকা ১৬ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন