করোনাভাইরাস চীনের গবেষণাগারেই তৈরি: ট্রাম্প

করোনাভাইরাস চীনের গবেষণাগারেই তৈরি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে প্রমাণ দেখতে পেয়েছেন। এই প্রমাণ দেখার পর চীনা ল্যাবরেটরিতে ভাইরাসটির উৎপত্তি নিয়ে অতিমাত্রায় আত্মবিশ্বাস পেয়েছেন বলে বৃহস্পতিবার জানান তিনি।

তবে কোনও প্রমাণ প্রকাশ করেননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই দাবি করোনা মহামারির উদ্ভব নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই মহামারির উৎস আক্রান্ত পশু না চীনা ল্যাবে দুর্ঘটনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

মার্কিন গোয়েন্দা সংস্থার বিবৃতির পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি থেকে সৃষ্টি হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমারন কাছে আছে। আমি সেগুলো আপনাদের বলতে পারবো না। সেগুলো বলার অনুমতি নেই।’

চীনের রাষ্ট্রীয় সংস্থাউহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করে আসছে। বেশিরভাগ বিশেষজ্ঞও বিশ্বাস করে থাকেন ভাইরাসটি উহানের একটি বণ্যপ্রাণী বিক্রি হওয়া বাজার থেকে সৃষ্টি হয়। আর সেখান থেকেই তা পশু থেকে মানুষে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি করোনাভাইরাসের মহামারি নিয়ে চীনের প্রতি ক্রমবর্ধমান ভাবে হতাশা প্রকাশ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারিতে যুক্তরাষ্ট্রে ৬০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ও মার্কিন অর্থনীতিতে বিপুল প্রভাব পড়েছে। ফলে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়া হুমকির মুখে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না