আঁকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে ম্যারাডোনার জার্সি

আঁকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে ম্যারাডোনার জার্সি
আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ উপহার দেওয়ার মূল নায়ক ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর ওই বিশ্বকাপে সবচেয়ে বেশী আলোচিত ছিল কোয়ার্টার ফাইনালে তার করা একটি গোল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে জালে বল জড়ান ম্যারাডোনা, যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। এই গোলের জন্য এই আর্জেন্টাইন কিংবদন্তি নন্দিত ও নিন্দিত দুটোই হয়েছিলেন।

অনেকের কাছে এটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত, অনেকের কাছে বিষয়টি কলঙ্কের। খেলার ৪ মিনিট পরেই ছয় ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে ম্যারাডোনা করেন চোখ জুড়ানো এক গোল, যা বিংশ শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে।

প্রয়াত ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির নিলাম। বিষয়টি নিশ্চিত করে নিলামকারী প্রতিষ্ঠান জানায়, জার্সিটি অন্তত ৪ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশী ৪৫ কোটি টাকায় বিক্রি হবে।

নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদিবাই’-এর কর্মকর্তা ব্রাহাম ওয়াখটার বলেছেন, ‘ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ সেটি ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।’

অবিশ্বাস্য হলেও সত্যি, সেই ঐতিহাসিক জার্সি ম্যারাডোনা, তার পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কারো কাছেই নেই। বর্তমানে জার্সিটি রয়েছে ম্যানচেস্টারের ফুটবল জাদুঘরে। বর্তমানে জার্সিটির মালিক হচ্চেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ। কেননা ওই ম্যাচের পর ম্যারাডোনা যে হজের সঙ্গেই জার্সি বদল করেছিলেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো