পূবালী ব্যাংকের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পূবালী ব্যাংকের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৪ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা ইপিএস হয়েছিল।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৯ পয়সা। আগামী ৩১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন