সূত্র মতে, কোম্পানির পরিচালক মারফুল হক চৌধুরী ১ লাখ ৬৭ হাজার ৫৮০টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯ টি শেয়ার আছে।
কোম্পানির আরেক পরিচালক মশিউল হক চৌধুরী ১ লাখ ১১ হাজার ৭২০টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১৭ লাখ ৯৩ হাজার ১০৬টি শেয়ার আছে।
কোম্পানির ২ পরিচালক আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।