ভারতে ট্রেনের ধাক্কায় নিহত ৬

ভারতে ট্রেনের ধাক্কায় নিহত ৬
ভারতের অন্ধ্রপ্রদেশে কোণার্ক এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাতে শ্রীকাকুলামে এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন।

জানা গেছে, শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে যান্ত্রিক সমস্যার কারণে থেমে যায় গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস। পরে ট্রেন থেকে নেমে বেশ কয়েকজন যাত্রী রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই মুহূর্তে উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল কোণার্ক এক্সপ্রেস।

কেউ কেউ সরে যাওয়ার সুযোগ পেলেও বেশ কয়েকজন যাত্রী রেললাইন থেকে সরে যাওয়ার আগেই তাঁদের ধাক্কা মারে কোণার্ক এক্সপ্রেস। সেই ধাক্কায় গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেসের ছয় যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন।

শ্রীকাকুলাম জেলা পুলিশ সুপার জি রাধিকা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেসেরই কিছু যাত্রী চেন টেনে ট্রেনটি থামান। ট্রেন থামতেই কিছু লোক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। তখনই উল্টো দিক থেকে আসা কোণার্ক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ছয় জনের।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না