করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, কমেছে শনাক্ত
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ অপরিবর্তিত থাকল।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন।

২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজারের মতো নমুনা পরীক্ষা করা হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৮৯ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো