সাকিবের মোনার্ক মার্ট পরিদর্শনে ইমরুল-রাব্বি

সাকিবের মোনার্ক মার্ট পরিদর্শনে ইমরুল-রাব্বি
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনিং ব্যাটার ইমরুল কায়েস এবং মিডিয়াম ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বি। এই দুই ক্রিকেট তারকা মোনার্ক মার্টের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেন। আর এই প্রতিষ্ঠানটি অনলাইন শপিংয়ে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মোনার্ক মার্টের পক্ষ থেকে ইমরুল কায়েস এবং কামরুল ইসলাম রাব্বিকে স্বাগত জানান ই-কামর্স প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জাহেদ কামাল এবং হেড অফ কমিউনিকেশন তানবিরুল ইসলাম।

ক্রীড়ার বাইরে রেস্টুরেন্ট ও খামারসহ একাধিক ব্যবসায় যুক্ত আছেন সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এই ই-কমার্স ব্যবসা। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব।

মোনার্ক মার্টের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে তারা। এতে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি।

জানুয়ারিতে প্রতিষ্ঠার একমাস পরেই আফগানিস্তানের ক্রিকেটারদের জার্সিতে ঠাঁই পায় দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের বাংলা লোগো। আফগান ক্রিকেট টিমের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশের মোনার্ক মার্ট।

এদিকে ব্রেন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে বিশ্বসেরা ক্রিকেটারের এই প্রতিষ্ঠানটি। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রুবেলের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেয় মোনার্ক মার্ট।

উল্লেখ্য, গ্রাহকের অর্থ লোপাট আর পণ্য নিয়ে নয়ছয়ে দেশের প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মধ্যে উন্নত সেবাদানের লক্ষ্যে এমন একটি প্রতিষ্ঠান চালু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের জানুয়ারি মাসে মোনার্ক মার্ট নামে এর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার স্বাদ দেবে বলেই ভাষ্য তাদের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি