সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষস্থান দখল করেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৪.৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭৮ লাখ ২২ হাজার টাকা।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১০ দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৯৫ লাখ ২১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, তাওফিকা ফুডস, ক্রাউন সিমেন্ট, ইনটেক, কাশেম ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন