ডিএসইতে সাপ্তাহিক লুজার প্রিমিয়ার ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক লুজার প্রিমিয়ার ব্যাংক
সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে প্রিমিয়ার ব্যাংকের দর কমেছে ১৪ দশমিক ১১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

জেমিনী সী ফুড লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৬ দশমিক ৭৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট, প্রাইম ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর, বিডি মনোস্পুল পেপার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন