এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া

এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া
গত কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ বিকেলেও ঝড়-বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কাল থেকে এক সপ্তাহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৩ এপ্রিল) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাল থেকে সারাদেশে বৃষ্টি কমে যাবে। তবে আজ বিকেলে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। সাধারণত এখন মেঘটা তৈরি হয় বিকেলের পরে।’

‘এখন পর্যন্ত আমাদের পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হবে। তবে অন্যান্য বিভাগেও হালকা-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

বজলুর রশিদ বলেন, ‘ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। এখন বৃষ্টি হলেই বাতাস থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে আগামীকাল থেকে পুরোদমে তাপমাত্রা বেড়ে যাবে।

এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ২৯/৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা শুষ্ক থাকবে। মাসের শেষের দিকে আবারও ঝড়-বৃষ্টি শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো