ডিআইইউতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘আইআর ৪.০ ড্রাইভেন লট রিসার্চ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রিনরোড ক্যাম্পাসের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম আলিম আল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি ডা.শহিদুল কাদির পাটোয়ারী।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড.এ.টি.এম মাহবুবুর রহমান।

এছাড়া উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন ডিআইইউ'র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো.আব্দুল বাসেদ ।

উল্লেখ্য, সেমিনারটি ডিআইইউ’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনস্টিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মিলিতভাবে আয়োজন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি