কৃষি খাতে প্রণোদনা বিতরণে শতভাগ সফলতা রূপালী ব্যাংকের

কৃষি খাতে প্রণোদনা বিতরণে শতভাগ সফলতা রূপালী ব্যাংকের
কৃষিখাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে গঠিত পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনামূলক পূণ:অর্থায়ন স্কীমের ঋণ বিতরণে শতভাগ সাফল্য দেখিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। এরই স্বীকৃতিস্বরূপ ব্যাংকটিকে প্রশংসাপত্র প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৮ মে) রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খান ও রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. গোলাম মরতুজা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা এবং খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে ৫ হাজার কোটি টাকার প্রণোদনামূলক বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়।

এই স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ ৬ হাজার ১৯৯ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত হর্টিকালচার, মৎস্য, পোল্ট্রি, ডেইরি ও প্রাণিসম্পদ সব কয়টি খাতেই ঋণ প্রদান করেছে রূপালী ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি