পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন বাতিল

পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন বাতিল
ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শুরু হওয়ার আগে ১৫ মিনিটের প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে ১৫ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন চলবে। রোববার (২২ মে) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এর আগে ২০২০ সালের অক্টোবর বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জে প্রি-ওপেনিং সেশন এবং পোস্ট-ওপেনিং সেশনের আবেদন অনুমোদন করে।

ব্রোকারেজ হাউজগুলো প্রি-ওপেনিং সেশনে লেনদেনের শুরুতে শেয়ার ক্রয়-বিক্রয় আদেশ দিতে পারে। সেখানে নির্ধারিত সার্কিট ব্রেকার অনুযায়ী শেয়ারের দাম কমবেশি অর্ডার করা যায়।

অভিযোগ উঠেছে, প্রি-ওপেনিং সেশন সুবিধা ব্যবহার করে বেশ কিছু ব্রোকারেজ হাউজ অবাস্তব ক্রয়-বিক্রয় আদেশ দিচ্ছে। সার্কিট ব্রেকারে সর্বোচ্চ দামে বা সর্বনিম্ন দামে বিপুল পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় আদেশে বাজারে আতঙ্কের সৃষ্টি হয়।

জানা যায়, এই ধরনের ঘটনা বিএসইসির নজরে আসে। ইতোমধ্যে কমিশন বেশ কিছু বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউজকে এই সম্পর্কে সতর্কও করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন