অবশেষে লঙ্কান শিবিরে এবাদতের আঘাত

অবশেষে লঙ্কান শিবিরে এবাদতের আঘাত
দুই ওপেনার দিমুথ করুনারাত্নে ও ওশাদা ফার্নান্দো বেশ ভোগাচ্ছিলেন বাংলাদেশকে। কিছুতেই এই জুটি ভাঙতে পারছিলেন না তাইজুল, এবাদত, খালেদরা।

দেখেশুনে খেলে তারা কাটিয়ে দেন ২৫ ওভার। ওপেনিং জুটিতেই প্রায় শতরান *(৯৫) ছুঁয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। অবশেষে এই জুটিটি ভাঙলেন এবাদত হোসেন।

ইনিংসের ২৬তম ওভারে এবাদতকে শরীরের বাইরে খেলতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হয়েছেন ওসাদা। ৯১ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় লঙ্কান ওপেনার করেন ৫৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৯৫ রান। দিমুথ করুনারত্নে ৩৭ আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরা কুশল মেন্ডিস শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে প্রায় ওয়ানডে মেজাজেই ব্যাট করেন লঙ্কান দুই ওপেনার ওসাদা আর করুনারত্নে। যার সুবাদে দ্বিতীয় সেশনের পুরোটাই আধিপত্য বিস্তার করতে পেরেছে লঙ্কানরা।

লঙ্কানদের দাপট দেখানো এই সেশনে আলোচনায় ছিল ‘আম্পায়ার্স কল’। প্রথম ওভারেই ভেঙে গিয়েছিল লঙ্কানদের উদ্বোধনী জুটি। তবে রিভিউয়ের মাধ্যমে সিদ্ধান্ত বদলে নেয় শ্রীলঙ্কা। এরপর আরও একবার বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউয়ে দেখা যায়, আম্পায়ার্স কলের কারণে উইকেটটি পাচ্ছে না বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো