আগ্রহের শীর্ষে সিলকো ফার্মা

আগ্রহের শীর্ষে সিলকো ফার্মা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিলকো ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস সিলকো ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৬.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৬.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিলকো ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিলভা ফার্মার ৫.৫০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.২৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৭২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৪.৩৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৪.০৬ শতাংশ, আরামিটের ৪.০২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.১২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.০১ শতাংশ এবং আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ইউনিট দর ২.৯৪ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন