মাঙ্কিপক্স প্রতিরোধে টিকা আনবে মডার্না

মাঙ্কিপক্স প্রতিরোধে টিকা আনবে মডার্না
ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে দেখা দিয়েছে মাঙ্কিপক্স নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব। এই ভাইরাস ঠেকাতে এবার পরীক্ষামূলক টিকা আনার ঘোষণা দিয়েছে মডার্না।

এরইমধ্যে মাঙ্কিপক্স প্রতিরোধে সম্ভাব্য টিকার পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৩১ জনের দেহে মাঙ্কিপক্সের দেখা মিলেছে। এ ছাড়া আরো ১০৬ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের ৭ মে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত করা হয়। যদিও মাঙ্কিপক্স টিকার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি মডার্না প্রতিষ্ঠান।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে, মাঙ্কিপক্স প্রতিরোধে ব্যাভারিয়ান নর্ডিক এ/এস দিয়ে তৈরি জাইনিওসের টিকা পরীক্ষা চালানো হচ্ছে। ভালো ফল পেলে এটিই সামনে ব্যবহৃত হবে। সূত্র: আল আরাবিয়া

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না