রাশিয়া থেকে চীনের তেল আমদানি বেড়েছে

রাশিয়া থেকে চীনের তেল আমদানি বেড়েছে
চলতি বছরের মে মাসে রাশিয়া থেকে চীনের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ৫৫ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে চীনে শীর্ষ তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে রাশিয়া। আগে এ অবস্থান ছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস কার্যালয় এ তথ্য জানিয়েছে।

চীনের কাস্টমস কার্যালয় জানিয়েছে, গত মে মাসে রাশিয়া থেকে মোট ৮৪ লাখ ২০ হাজার টন (৮.৪২ মিলিয়ন) তেল আমদানি করেছে চীন। অর্থাৎ প্রতিদিন প্রায় ২ লাখ ৭১ হাজার ৬১২ টন তেল কিনেছে দেশটি।

অন্যদিকে রাশিয়ার মতো না হলেও সৌদিআরব থেকে চীনের তেল আমদানির পরিমাণও ৯ শতাংশ বেড়েছে। মে মাসে দেশটি থেকে ৭৮ লাখ ২০ হাজার (৭.৮২ মিলিয়ন) টন এবং ইরান থেকে ২ লাখ ৬০ হাজার টন তেল আমদানি করেছে দেশটি।

করোনা বিধিনিষেধ ও অর্থনীতির ধীরগতির কারণে চীনের সামগ্রিক অপরিশোধিত তেলের চাহিদা কমেছে। তাই দেশটি কম দামে পাওয়া রাশিয়ার তেল কিনছে। অন্যদিকে, ইউক্রেন–রাশিয়ার যুদ্ধ শুরুর পরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পরে রাশিয়া। তাই ক্রেতা খুঁজে পেতে তেলের দাম কমিয়েছে রাশিয়া। সেই সুযোগ নিচ্ছে চীন ও ভারতের মতো বড় দেশগুলো। সূত্র: রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না