ছাতা ছাড়া অন্যকিছু আনা যাবে না জাতীয় ঈদগাহে

ছাতা ছাড়া অন্যকিছু আনা যাবে না জাতীয় ঈদগাহে
যে যেখানে খুশি নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মহানগর পুলিশের। তবে বৃষ্টির দিন যেহেতু, তাই ঈদগাহে আমরা ছাতা ছাড়া অন্যকিছু অ্যালাও করবো না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে কেউ যেন মোবাইল ডিভাইস সঙ্গে না আনেন, আনলেও যেন হাতে রাখেন। অনেকেই নামাজ শেষে তার মোবাইল খুঁজে পান না। ঈদ জামাতে মুসল্লিদের মধ্যে অনেকেই অসৎ উদ্দেশে আসেন, যাদের আলাদা করা কঠিন। এছাড়া সঙ্গে অন্য কোনো ব্যাগ বহন করা যাবে না।

তিনি বলেন, তিনদিন আগেও দেশে কোভিডে একদিনে ১২ জন মারা গেছেন। তাই কোভিড আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা নিয়ে নিশ্চিন্ত থাকার অবস্থায় নেই। যারা ঈদগাহে আসবেন ন্যূনতম যেন মাস্ক পরা থাকে।

জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ঈদুল আজহায় গরুর হাট ব্যবস্থাপনা আর মানুষের নির্বিঘ্ন যাতায়াত স্বাভাবিক রাখা বড় দুটি কাজ। হাটের অবস্থা এখন পর্যন্ত ভালো। ছিনতাই-মলম বা অজ্ঞানপার্টির কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

শফিকুল ইসলাম বলেন, আজ থেকে মূলত ঢাকার বাসিন্দাদের কোরবানির পশু কেনা শুরু হবে। এবার অনলাইনে প্রচুর পশু বেচাকেনা হচ্ছে, তাই হাটে ভিড় কম। যারা হাটে যাবেন আপনাদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। অতিরিক্ত হাসিল যেন আদায় করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

তিনি বলেন, পশুর হাটে জাল টাকা ঠেকাতে আমাদের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। বাংলাদেশ ব্যাংক আমাদের জাল টাকা শনাক্তের মেশিন দিয়েছে। হাটে যে কোনো মানুষকে সন্দেহ হলে আপনারা আমাদের কাছ থেকে যাচাই করে নেবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা