নিবন্ধনের অনুমতি পেল বিজনেস নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’

নিবন্ধনের অনুমতি পেল বিজনেস নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’
শেয়ারবাজার, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অর্থসংবাদকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে আরও ৪৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত এই অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হলো।

পথচলার শুরু থেকে শেয়ারবাজার, ব্যাংক ও বীমা খাতসহ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করছে অর্থসংবাদ। সাধারণ বিনিয়োগকারীদের সুবিধা-অসুবিধা তুলে ধরা এবং অর্থনীতির বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের কারণে পাঠকপ্রিয় হয়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টালটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা