ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ

ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ
রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইআরকিউ অ্যাকাউন্টে দীর্ঘ সময়ের জন্য বৈদেশিক মুদ্রা ধরে রাখা হলে রপ্তানিকারকের খরচে পর্যাপ্ত রিটার্ন পাওয়া যায়। এই অবস্থায় ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়ন করতে সব এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ হতে পারে। তবে তথ্য প্রযুক্তি খাতে এই হার ৭০ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, রিটেনশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭ দশমিক ৫০,৩০ ও ৩৫ শতাংশ করা হয়েছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান