শরীয়তপুরের তারাবুনিয়ায় গড়ে উঠতে পারে পর্যটন-বাণিজ্য কেন্দ্র

শরীয়তপুরের তারাবুনিয়ায় গড়ে উঠতে পারে পর্যটন-বাণিজ্য কেন্দ্র
চাঁদপুর সদর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হচ্ছে রাজরাজেশ্বর। পদ্মা মেঘনার মোহনায় শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পাশে এই ইউনিয়নটির অবস্থান। রাজরাজেশ্বরের চারভাগের তিনভাগ জল আর এক ভাগ স্থল বা চর এলাকা। নদীর ভাঙাগড়ার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে চির অবহেলিত এ এলাকার বাসিন্দারা।

রাজরাজেশ্বর ইউনিয়নের চর এলাকায় গেলে দেখা মিলে চাঁদপুর বন্দরের উঁচু উঁচু দালান কোঠা। সে এক অপরূপ দৃশ্য। চাঁদপুরের সাথে এ এলাকার বাসিন্দাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ট্রলার ও স্পিডবোট। চরের যে রাস্তা বিভাজন রেখা টেনেছে দুই জেলার দুই ইউনিয়ন সে রাস্তায় গিয়ে ছবি তুলে এক অন্যরকম অনুভূতি হলো। নদীর বিভাজন সত্ত্বেও চাঁদপুর আমাদের সাথেই আছে, আমরাও ইলিশের রাজধানীর সাথে মিলেমিশে একাকার।



আমার বিশ্বাস পদ্মাসেতু হওয়ার সুবাদে ভালো যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো গড়ে তোলা সম্ভব হলে বিশাল এ চর এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন পর্যটন ও বাণিজ্য কেন্দ্র।

রাজরাজেশ্বর ও উত্তর তারাবুনিয়ার বিভিন্ন চর এলাকা দেখতে আমাকে ও ইত্তেফাকের ডামুড্যা উপজেলা সংবাদদাতা নুরুল ইসলাম খোকনকে সহযোগিতার জন্য ঢাকায় কর্মরত সাংবাদিক গিয়াস উদ্দিন ও এসএম জাকির হোসাইনের প্রতি অনেক কৃতজ্ঞতা।

লেখক: সাবেক সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি

প্রতিষ্ঠাতা সভাপতি, শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বাংলাদেশ জন্মেছে জনগণের স্বপ্নে, কোনো পরিবারের জন্য নয়।
দীর্ঘমেয়াদি অর্থায়নের সংকটে দেশ: বন্ড মার্কেট বিকাশের প্রয়োজনীয়তা ও দিকনির্দেশনা
দেশের চিকিৎসা ব্যবস্থার সমাধান- পরকালে, নাকি বিবেকের ময়দানে?
জাতিসংঘ: পতনের ছায়া নাকি পুনর্জাগরণের আলো?
পিআর পদ্ধতি কার্যকর করতে আগে দরকার প্রশাসনিক সংস্কার
হাটে জন বিক্রি আধুনিক দাসত্বের অন্ধকার ও রাষ্ট্রীয় দায়
বাংলাদেশের রাজনীতিতে দফা বনাম বাস্তবতা
নরওয়ের অভিজ্ঞতা বনাম বাংলাদেশের বাস্তবতা: জবাবদিহিহীন রাজনীতির অন্তরায়
তরুণ প্রজন্মের চোখে আজকের বাংলাদেশ গুজব, বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা
কেন শিবিরের বিরুদ্ধে এত প্রপাগান্ডা?