ডলার মজুদ করলে ব্যবস্থা নেবে ডিবি

ডলার মজুদ করলে ব্যবস্থা নেবে ডিবি
বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে কেউ ডলার মজুদ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশিদ বলেন, ডলারের মূল্য বৃদ্ধির এ সময় কেউ যদি অবৈধভাবে ডলার মজুদ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান প্রেক্ষাপটে অবৈধভাবে জাল ডলার তৈরির তথ্য পেলে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। তিনি বলেন, আমরা যদি তথ্য পাই, কেউ ডলার মজুত করছেন, কারও কাছে অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তাহলে অবশ্যই আমরা তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ১০টি দল রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের ২০টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। ফলে খোলাবাজারে ডলারের দাম গতকাল ১০৮ টাকায় নেমে আসে, গত মঙ্গলবার যা ১১২ টাকা পর্যন্ত উঠেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা