রাজপথ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সেতুমন্ত্রী

রাজপথ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: সেতুমন্ত্রী
আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ এ দেশ ছেড়ে কোথাও যাবে না। দেশের মাটি ও মানুষের মাঝেই থাকবে। আজ (বুধবার) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেওয়া প্রসঙ্গে এসব বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হুমকি-ধামকি বাস্তবে যতটা গর্জে, ততটা বর্ষে না। রাজপথ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পত্তি, কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের।আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আওয়ামী লীগের আছে।

আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের হুশিয়ার দিয়ে বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এর আগে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

এসময় পিরোজপুর জেলার কচা নদীর উপর নবনির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরের শেষদিকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়। এছাড়া চীনের সহায়তায় অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা