শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগে বড় সুযোগ

শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগে বড় সুযোগ
শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ বেড়েছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই)। এখন থেকে শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানের উর্ধসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করা হবে।

রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে শেয়ার ধারণের উর্ধ্বসীমা (Exposure Limit) নির্ধারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্য-এর পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে।

আরও বলা হয়, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে ।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(২) ধারায় এ নির্দেশনা জারি করা হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন