রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ রোববার (১৪ আগস্ট) ঘোষণা করেছে। ফান্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২০২১-২২ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ১ টাকা ০৬ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৫০ পয়সা। ওইদিন বাজার-মূল্যে এর এনএভি ১৪ টাকা ৪৩ পয়সা ছিল।

আগামী ৬ সেপ্টেম্বর ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন