Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবা, ৬৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ১৫৪ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টা থেকে বুধবার (১৭ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মুল সাইট থেকে

পুজিবাজার