Ortho Songbad আর্কাইভ

সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

সিটি ব্যাংকের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের পরিচালক রাজিবুল হক চৌধুরী ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, রাজিবুল হক চৌধুরীর কাছে কোম্পানির মোট ২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৫০৬টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১২ লাখ শেয়ার বেচবে রাজিবুল হক।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে রাজিবুল হক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার