Ortho Songbad আর্কাইভ

মুনাফা কমেছে এস আলম গ্রুপের

মুনাফা কমেছে এস আলম গ্রুপের
শেয়ারবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল্ড স্টিলসের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২৩ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৬ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ১.৩৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩১ টাকা বা ২৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) সমন্বিত ইপিএস হয়েছে ০.৪৭ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.৬১ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.১৪ টাকা বা ২৩ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫২ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার