Ortho Songbad আর্কাইভ

মুনাফা কমেছে আর্গন ডেনিমসের

মুনাফা কমেছে আর্গন ডেনিমসের
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২৮ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ২.৪৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৬৮ টাকা বা ২৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ইপিএস হয়েছে ০.৩১ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.৭৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৪২ টাকা বা ৫৭ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩২ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার