Ortho Songbad আর্কাইভ

জিপিএইচ ইস্পাতের মুনাফা কমেছে ৩৪ শতাংশ

জিপিএইচ ইস্পাতের মুনাফা কমেছে ৩৪ শতাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা ৩৪ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১.৪৯ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৫১ টাকা বা ৩৪ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৬১ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৪৮ টাকা বা ৮০ শতাংশ।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.২০ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার