Ortho Songbad আর্কাইভ

১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে ইসলামী ব্যাংক

১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৪০ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৮৮ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

মুল সাইট থেকে

পুজিবাজার