প্রভাতি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।