Ortho Songbad আর্কাইভ

মাইডাস ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ২.৫ শতাংশ নগদ ও ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ০৯ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৯১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার