Ortho Songbad আর্কাইভ

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অ্যাম্বুলেন্স দিল মার্কেন্টাইল ব্যাংক

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অ্যাম্বুলেন্স দিল মার্কেন্টাইল ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।





শনিবার (৮ অক্টোবর) নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোরশেদ আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহিবুস সালাম খানের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।





এসময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র মোঃ আবু নাসের দুলাল ও সেনবাগ থানার ওসি ইকবাল এইচ পাটোয়ারীসহ স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


মুল সাইট থেকে

পুজিবাজার