Ortho Songbad আর্কাইভ

ফরিদপুরে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

ফরিদপুরে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংক লিমিটেড এর ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) মাদারীপুরের শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।





ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম আজাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।





ব্যাংকের ডিএমডি মো: আব্দুল জব্বার ও মো: নুরুল আলম (সিএফও) এবং প্রধান কার্যালয়ের জিএম মোঃ আনোয়ার হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম আলী আহমেদ খানের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ শাখা ব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।


মুল সাইট থেকে

পুজিবাজার