রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেখানের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি সাইবেরিয়ার ইরকুতুস্ক শহরের কাছে একটি দোতলা বাড়ির ওপর বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

রাশিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি দুই আসনের মাল্টি রোল সুখই এসইউ-৩০ মডেলের জঙ্গিবিমান ছিল। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।

রাশিয়া টুডে জানিয়েছে, বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ার সময় সেখানে কোনো মানুষ ছিল না। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দ্রুত ফায়ার ফাইটাররা সেখানে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিও নিশ্চিত করেছে যে বিমানটি এসইউ-৩০ মডেলের ছিল এবং পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।

এদিকে শনিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না