পায়ের শিরা কেটেছে অভিতাভ বচ্চনের

পায়ের শিরা কেটেছে অভিতাভ বচ্চনের
বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন বাঁ পায়ের শিরা কেটে যাওয়ায় তাকে হাসপাতালে যেতে হয়েছিল। এখন রক্ত সঞ্চালন করার জন্যই পায়ের বিশেষ চিকিৎসা চলছে বলে হিন্দুস্তান টাইমসের সংবাদে এমন তথ্য জানা গেছে। তার হাসপাতালে যাওয়ার কথা নিজের অফিসিয়াল ব্লগেও প্রকাশ করেছেন অমিতাভ।

ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, জুতার সঙ্গে সংযুক্ত ধাতুর টুকরার ঘষাতে বাঁ পায়ের শিরা কেটে গিয়েছে ৷ শিরা কেটে গিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল ৷
তার স্টাফ ও চিকিৎসকের একটি দল ক্রমাগত তাকে পরিচর্যা করেছেন ৷ সঠিক সময়ে তার চিকিৎসাও করা হয়েছে ৷

কৌন বনেগা ক্রোড়পতির প্রধান মুখ বিগ বি, জানিয়েছেন চিকিৎসকেরা তাকে পরামর্শ দিয়েছেন না দাঁড়ানোর, ট্রেডমিলে ভর দিয়ে চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে ৷

চিকিৎসকরা সতর্ক করেছেন যাতে ঘায়ের উপরে কোনোভাবে চাপ না পড়ে ৷ শনিবার কৌন বনেগা ক্রোড়পতির সেটে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা ৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার