কোহিনূর কেমিক্যালের সর্বোচ্চ দরপতন

কোহিনূর কেমিক্যালের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় দর কমেছে ১১ টাকা ২০ পয়সা বা ২ দশমিক ৫৬ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

টপটেন লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৫৫ শতাংশ। আর ২ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৪৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

টপটেন লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, ইস্টার্ন ক্যাবল, আইটি কনসালটেন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ৯৮টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন