তৃতীয়বারের মত ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

তৃতীয়বারের মত ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি জনপ্রিয় নাম। বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী রয়েছে তার আগণিত ভক্ত। ক্রিকেটের পাশাপাশি একজন বাইকার হিসেবেও সাকিবের রয়েছে অনেক ভক্ত। গত ২ বছর যাবত সাকিব ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামী এক বছরের জন্য ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান।

এ উপলক্ষে গত ১১ই জানুয়ারী রাজধানীর তেজগাঁও অবস্থিত ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর শেষে সাকিবের হাতে ইয়ামাহার আর.ওয়ান.ফাইভ.এম ১৫৫ সিসি বাইক তুলে দেওয়া হয়।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি