Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, ইসলামী ব্যাংকের এগ্রিকালচার ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান ড. মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার