Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ ফেব্রুয়ারি) কোম্পানির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর বেড়েছে ০৮ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ২৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। আজ ফান্ডটির ৯ দশমিক ২৩ শতাংশ ইউনিট প্রতি দর বেড়েছে। আর ৫ দশমিক ২৬ শতাংশ শেয়ারদর কমায় লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক, এপেক্স স্পিনিং, বিডি থাই ফুড, বাটা সু, ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারি এবং রেকিট বেনকিজার লিমিটেড।

রোববার ডিএসইতে মোট ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ১১টির, কমেছে ১৬৪টির। বাকি ১৪৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার