Ortho Songbad আর্কাইভ

একমি পেস্টিসাইডসের ক্যাটাগরি পরিবর্তন

একমি পেস্টিসাইডসের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সমায়ে (৩০ জুন,২০২২) বিনিয়োগকারীদের জন্য ০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে হস্তান্তর হয়েছে। আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার