Ortho Songbad আর্কাইভ

জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন

জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জিপিএইচ ইস্পাতের দীর্ঘমেয়াদি ‘এএ’ এবং স্বল্প মেয়াদি ‘এসটি-২’ রেটিং হয়েছে।

৩০ জুন,২০২২ এবং ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার