জমি লিজ দেবে ইনটেক লিমিটেড
তারল্য সংকটের কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ অব্যবহৃত জমি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির তারল্য সংকটের কারণে ময়মনসিংহের তরাকান্দায় ৩০ একর জমি লিজ দেবে। কোম্পানিটি বছরে প্রতি একর জমিতে ৭০ হাজার টাকা নেবে।
ইনটেক লিমিটেড আগামী ৫ বছরের (মার্চ,২০২৩ থেকে ফেব্রুয়ারি,২০২৮) জন্য বিশ্বাস অ্যাগ্রো ফিজারিজ লিমিটেডে জমি লিজ দেবে।
অর্থসংবাদ/এসএম