Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে সোনালী পেপার

লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ প্রতিষ্ঠানের ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইতে সোনালী পেপারের ৩৭ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২২ কোটি ০৩ লাখ টাকার শেয়ার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের ২০ কোটি ০৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং করপোরেশন, বিডি ল্যাম্পস, সি পার্ল বিচ হোটেল, এপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং ওরিয়ন ইনফিউশন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার