Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস

দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিডি ল্যাম্পসের শেয়ারপ্রতি দর বেড়েছে ২২ টাকা বা ৮ দশমিক ৭২ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ। আর ৫ দশমিক ৭২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

বুধবার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ), মুন্নু সিরামিকস, দেশ গার্মেন্টস, বাংলাদেশ অটোকার্স, ফাইন ফুডস এবং রংপুর ফাউন্ড্রি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার