Ortho Songbad আর্কাইভ

নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে সাউথবাংলা ব্যাংক

নাম পরিবর্তন ও মূলধন বাড়াবে সাউথবাংলা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের পরিবর্তে ‘এসবিএসি ব্যাংক পিএলসি’ নাম রাখবে।

অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়াবে। ব্যাংকটি ১ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

সাউথবাংলা ব্যাংক রেকর্ড ডেট এবং সভা সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার